খুলনা প্রতিনিধি। খুলনায় এক স্কুলছাত্রীকে উত্যক্ত এবং তার ভাইকে মারপিটের অভিযোগে বটিয়াঘাটা থানার বাইনতলা পুলিশ ফাঁড়ির ৫ কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার সকালে বটিয়াঘাটা উপজেলার বাইনতলা খারাবাদ কলেজিয়েট স্কুলে যাওয়ার পথে উত্যক্ত ও মারপিটের ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ কনস্টেবলরা হলেন মো. নাঈম, মামুন, রিয়াজ, আবির ও জাহিদ। স্থানীয় সূত্র জানায়, বটিয়াঘাটা উপজেলার আমীরপুর ইউনিয়নের নারায়ণখালী গ্রামের মুজিবর রহমানের মেয়ে ও তার ছেলে তরিকুল ইসলাম মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে বাইনতলা খারাবাদ কলেজিয়েট স্কুলে যাওয়ার পথে কনস্টেবল নাঈম ছাত্রীটিকে উত্যক্ত করেন। এ ঘটনায় ওই ছাত্রীর ভাই তরিকুল প্রতিবাদ জানালে পুলিশ কনস্টেবল নাঈম তাকে ফাঁড়িতে ধরে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করে থানার গারদে আটকে রাখে। এ খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ফাঁড়িতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এসময় উত্তেজিত জনতা ফাঁড়ি ঘেরাও করে রাখে। খবর পেয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মামুন ও স্থানীয় আমীরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর ...