. ✪➤ মূল্যবান ♥♪Π☞ লেখক---স্যার---রফিকুল ইসলাম সিনিয়র উপ পরিচালক। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আবুল কালাম আজাদ আমাদের দেশে এমন অনেক স্বল্পশিক্ষিত তরুণ রয়েছে যারা জীবন বদলাতে কাজে খোঁজে বিদেশে পাড়ি জমায়। বৈধ বা অবৈধ নানা উপায়েই বিপুল টাকা পয়সা ব্যয় করে তারা বিদেশে পাড়ি জমায়। অনেকে কষ্টে সৃষ্টে যারা কাজ পায়, টিকে যায়। অধিকাংশই প্রতারণার শিকার হয়ে ফতুর হয়, জীবন পর্যন্ত হারায়। জমি জিরাত বিক্রি করে যারা যায়, খুব কমই আছে যারা জানে না বিদেশ গিয়ে কি কাজ সে করতে পারবে। আমরা শুনি অনেক শিক্ষিত তরুণ হাতের কোন কাজ না শিখে গিয়ে মরুভূমিতে ক্ষেত খামারে সবজি চাষের কাজ করে, হোটেলে থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া, ঘর মোছা ইত্যাদির মত কাজে তারা বাধ্য হয়, সামান্য পারিশ্রমিকের বিনিময়ে। কেউ কেউ বা নির্মান শ্রমিক হিসেবে হাড়ভাঙা খাটুনির ইট বালির বোঝা টানার কাজের মাধ্যমে ভাগ্য বদলাবার ঝুঁকি নেয়। যারা স্বল্প শিক্ষিত তাদের বেলায় তো এগুলো অবধারিত, অনিবার্য। আগে শুনতাম আরব দেশগুলোতে আমাদের শ্রমজীবি তরুণদের বলত মিসকিন। দান খয়রাতের জন্য মিসকিন খুঁজতো। এখন আর মিসকিন বলে না। এ সময়ে খবরের মাধ্যমগুল...