সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আনসার সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার নিজস্ব প্রতিবেদক, সাভার | ২৪ সেপ্টেম্বর ২০১৭,

আনসার সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার নিজস্ব প্রতিবেদক, সাভার | সাভারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্টোরের ভেতরে আনসারদের কক্ষ থেকে এক আনসার সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে লাশ উদ্ধার করা হয়। আনসার সদস্যের নাম সিরাজুল ইসলাম (২৬)। তিনি সিরাজগঞ্জের চৌহালি উপজেলার চরছলিমাবাদ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে এবং পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্টোরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেজবা উদ্দিন বলেন, স্টোরের নিরাপত্তার দায়িত্বে দুজন আনসার সদস্য নিয়োজিত ছিলেন। এর মধ্যে ছায়েদ আলী নামের একজন ছুটিতে ছিলেন। গতকাল রাতে দায়িত্বে ছিলেন সিরাজুল ইসলাম। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। সাভার থানার পরিদর্শক (তদন্ত) সওগাতুল আলম বলেন, রাতে খবর পেয়ে আড়াইটার দিকে পুলিশ দরজা ভেঙে ওই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তিনি বলেন, আইনি প্রক্রিয়া চলছে।

এ,কে,আজাদ//আনসার ব্যাটালিয়নে নিয়োগ ২০১৭.সৎ নিষ্ঠার সাথে দেশ সেবার একমাত্র সুযোগ

আনসার ব্যাটালিয়নে নিয়োগ ২০১৭ এর যোগ্যতা ও কোটা এবং প্রয়োজনীয় কাগজ পত্রাদীর বিবরণ জেনে নিন। ব্যাটালিয়ন  আনসার    নিয়োগ ২০১৭ এর যোগ্যতা ও কোটা এবং প্রয়োজনীয় কাগজ পত্রাদীর বিবরণঃ- প্রয়োজনীয় সনদ ও কাগজপত্রাদীঃ- লিখিত পরিক্ষায় অংশগ্রহনকারী প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচন কমিটির নিকট নিম্ন লিখিত কাগজপত্রাদী জমা দিতে হবে। গেজেটে অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি। গেজেটে অফিসার কর্তৃক সত্যায়িত পাসপোর্ট সাইজ ০৬ কপি সদ্যতোলা ছবি (রঙ্গিন সামনে থেকে তোলা)।   সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক জাতীয়তা সনদপত্র। গেজেটে অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয় পত্রের (NID) ফটোকপি। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা চেয়ারম্যান/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে। প্রার্থী অবিবাহিত মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সনদপত্র। এতিমখানা নিবাসীদের এতিমখানা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র সংশ্লিষ্ট জেলা/উপজেলা সমাজসেবা কর্মকর্তা...