এ,কে,আজাদ, বাংলাদেশ আনসার বাহিনী দোয়া করি আল্লাহ তোমায় জান্নাত বাসিন্দা করুক এলআরবি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল আইয়ুব বাচ্চু চলে গেছেন না ফেরার দেশে। বাংলাদেশের ব্যান্ড সংগীতকে এগিয়ে নেয়ার অন্যতম ভূমিকা পালনকারী অত্যন্ত জনপ্রিয় এ শিল্পীকে আজ বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নেয়ার সময় তিনি অচেতন ছিলেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানায় স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। এলআরবি’র লিড গিটারিস্ট ও ভোকাল আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার এবং প্লেব্যাক শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। ২০১২ সালের ২৭ নভেম্বর বাচ্চু ফুসফুসে পানি জমার কারণে স্কয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন।সেখানে চিকিৎসা গ্রহণের পর তিনি সুস্থ হন। দেশের জনপ্রিয় এ শিল্পী চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন ১৯৬২ সালের ১৬ আগস্ট। বাংলাদেশের ব্যান্...