সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নভেম্বর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ক্রীড়া ক্ষেত্রে টিকে থাকতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই: আইজিপি

স্টাব, এ,কে,আজাদঃ  বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) আইন-শৃঙ্খলা রক্ষার মত কঠোর দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও সাফল্য প্রদর্শনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ক্রীড়া ক্ষেত্রে টিকে থাকতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। নিয়মিত অনুশীলনের মাধ্যমে  নিজেকে তৈরি করতে হবে, নিজের সক্ষমতা প্রমাণ করতে হবে।  আইজিপি আজ সোমবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপ-২০১৮ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী বাংলাদেশ পুলিশ থ্রোবল ক্লাবের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা বলেন। পুলিশ প্রধান বলেন, বাংলাদেশ পুলিশ থ্রোবল ক্লাবে সদস্যদেরকে এ সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণœ রাখতে নিয়মিত অনুশীলন করতে হবে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত থ্রোবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। আইজিপি আশা প্রকাশ করে বলেন, থ্রোবল বাংলাদেশে এখনও জনপ্রিয় হয়ে উঠেনি, কালক্রমে এ খেলাটি আমাদের দেশেও জনপ্রিয় হয়ে উঠবে। তিনি স্কুল কালেজের শিক্ষার্থীদের মাঝে থ্...

নির্বাচনের দায়িত্বরত আনসার সদস্যদের ভাতা বৃদ্ধি করার প্রস্তাব

এ,কে,আজাদ নতুন নতুন তথ্য পেতে পেজটিতে লাইক ও শেয়ার করুন  বাংলাদেশ আনসার তথ্য সেবা কেন্দ্র । https://facebook.com/bdansarbahini/ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় পাঁচ লাখ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এ সময় তাদের ভাতা একশ’ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে আনসার-ভিডিপির প্লাটুন ও সহযোগী প্লাটুন কমান্ডের (পিসি/এপিসি) প্রস্তাবিত দৈনিক ভাতা নির্ধারণ করা হয়েছে ১০৫০ টাকা। বর্তমানে তারা পাচ্ছেন ৫২৫ টাকা। পাশাপাশি আনসারের জন্য ৯৫০ টাকা প্রস্তাব করা হয়েছে। বর্তমানে তাদের ভাতার পরিমাণ ৪৭৫ টাকা। সম্প্রতি অর্থ বিভাগে এ প্রস্তাবটি পাঠানো হয়। প্রস্তাবে নির্বাচনের সময় প্রত্যেক আনসার-ভিডিপি সদস্য অতিরিক্ত ৫ দিন দায়িত্ব পালনের জন্য বর্ধিত ভাতায় ব্যয় বাবদ ২৪৩ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য। জানতে চাইলে অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান স্বাধীন বাংলা ২৬ কে জানান, ভোট কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগী হিসেবে আনসার-ভিডিপির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের ভাতা বৃদ্ধির প্রস্তাব পর্যালোচনা করা...

বিকাশ একাউন্টে ৫০ টাকা বোনাস নিয়ে নিন, ফ্রি ৫০, টাকা,

এ,কে,আজাদ,  বিকাশ একাউন্ট আছে তারা বিকাশ অ্যাপ ডাউনলোড করে সহজেই ৫০টাকা বোনাস নিন!  এজন্য নিচের ৬টি ধাপের সবগুলো ভালোভাবে অনুসরণ করুন। কিভাবে বিকাশ একাউন্টে ৫০ টাকা বোনাস পাবো? আগেই জানাই জানাই, বিকাশ এপপস টি আগে ব্যাবহার করেছে, তারা পাবেনা।       ধাপ ১:  প্রথমে বিকাশের  এই অফিসিয়াল অফার লিংকটি ভিজিট করুন  এবং আপনার বিকাশ নাম্বার দিন। নিচের স্ক্রিনশট দেখুন। পুরো পোস্ট পড়ুন এবং সবগুলো ধাপ সম্পন্ন করুন। শেষ পর্যন্ত সম্পন্ন না করলে বোনাস পাবেননা।   ধাপ ২:   যদি ক্যাপচা আসে তাহলে I am not a robot লেখার পাশে ছোট বক্সে ক্লিক করুন। I agree বক্সে ঠিক চিহ্ন দিয়ে Submit এর পাশে তীর এ ক্লিক দিন।   ধাপ ৩:  You Have Successfully Signed Up আসলে Google Play আইকনে ক্লিক দিয়ে বিকাশ App টি ডাউনলোড করুন। যদি আপনার আইফোন থাকে তাহলে আইফোনের জন্য অ্যাপল অ্যাপ স্টোর বাছাই করতে হবে।   ধাপ ৪:  App টি ওপেন করে আপনার বিকাশ নাম্বারটি দিন।   ধাপ ৫:  বিকাশ সিমটি ফোনে থাকলে অটোমেটিক একটি কোড বসে যাবে। ...

বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য ক্রিকেটার চামেলী খাতুনের চিকিৎসা তদারকির নির্দেশ

এ,কে,আজাদ ; বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য বাংলাদেশ আনসার বাহিনী তথ্য সেবা কেন্দ্র  ঃআমাদের ফেসবুক পেজ দেখতে এই লিংকে ক্লিক করে লাইক দিন  https://facebook.com/bdansarbahini / জাতীয় মহিলা দলের সাবেক ক্রিকেটার অসুস্থ চামেলী খাতুন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক খেলোয়াড় এবং একজন সক্রিয় সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি বাহিনীর মহিলা আনসার (৬৭২) পদে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হন। সেই থেকে তিনি বাহিনীতে কর্মরত রয়েছেন। বাম পায়ের লিগ্যামেন্ট ছিঁড়ে যাওয়ায় এবং মেরুদণ্ডের মূল হাড়ের জয়েন্টের ফাঁকের ডিস্কগুলো নষ্ট হয়ে যাওয়ায় তিনি ভীষণভাবে অসুস্থ। মহাপরিচালক, মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ এনডিসি, পিএসসি, জি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তার সার্বিক চিকিৎসা সেবা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তদারকি করার জন্য জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি রাজশাহীকে নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হতে তার সুচিকিৎসা ও পরিবারের দেখাশোনার জন্য সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। এক সময়ের জাতীয় মহিলা দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম...