পদোন্নতি কোর্স (সাধারন আনসার হতে এপিসি)-এর জন্য আবেদন করার যোগ্যতা
- লিঙ্গঃ Male,Female
- বয়স 04-Jun-2018 খ্রি. তারিখে সর্বনিম্ন 28 এবং 25-Jun-2018 খ্রি. তারিখে সর্বোচ্চ 35 বছর গ্রহণযোগ্য
- সর্বনিম্ন উচ্চতা 5ft এবং 6in
- সর্বনিম্ন বুকের মাপ (স্বাভাবিক-সম্প্রসারিত) 30-32inch
আবেদন করার পূর্বে অবশ্যই 300টাকা ফী প্রদান করতে হবে।
আবেদন করার শর্তাবলী
আনসার থেকে এপিসি পদোন্নতি কোর্স জুলাই এর ১ তারিখ থেকে শুরু হবে এ বছরেই। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু হবে জুন মাসের ১ বা ২ তারিখ থেকে। প্রশিক্ষণ কোর্স পরিচালিত হবে আনসার ভিডিপি একাডেমীতে।
কারা আবেদন করতে পারবেঃ
-------------------------------------
- যাদের স্মার্ট আইডি আছে
- যাদের বয়স ২৮-৩৫ বছর
- ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এস এস সি
- আনসার হিসেবে চাকুরীর অভিজ্ঞতা কমপক্ষে ৫ বছর
- শারিরিকভাবে সক্ষম
- যাদের স্মার্ট ফোন আছে তারা অগ্রাধিকার পাবে(আগষ্ট মাস থেকে হাজিরা, ছুটি, বেতন সব অনলাইনে হবে যা স্মার্ট ফোন দ্বারা পরিচালিত হবে)
- বর্তমানে চাকুরীরত যারা তারাও আবেদন করতে পারবে । তারা চাকুরী অব্যহতি না দিয়ে ফ্রিজ হয়ে প্রশিক্ষণে অংশ গ্রহণ করবে। যদি সফলভাবে প্রশিক্ষণ শেষ না করতে পাবে বা প্রশিক্ষণ থেকে কোন কারণে বাদ পড়ে যায় তবে ফ্রিজকৃত চাকুরীতে ফেরত যেতে পারবে।
- আবেদনের লিংক পাওয়া যাবেwww.ansarvdp.gov.bd ওয়েবসাইটে
যার আবেদন গ্রহণযোগ্য হবে নাঃ
-------------------------------------
- কর্মকালে শৃংখলাজিনত কারণে শাস্তি প্রাপ্ত হলে
- ভূল তথ্য প্রদান করলে
- নির্বাচিত হওয়ার জন্য তদবির করলে বা নির্বাচিত হওয়ার উদ্দেশ্যে কারও সাথে আর্থিক লেন দেন করলে
- প্রতারণার আশ্রয় নিলে