এ,কে,আজাদ
কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স রুমে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া হতে আগত ৬৩তম বুনিয়াদি কোর্সের বিভিন্ন ক্যাডারের ০৯জন বিসিএস কর্মকর্তা কর্তৃক আনসার ও ভিডিপি’র বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। ৫ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি’র পক্ষে প্রজেক্টের মাধ্যমে বাহিনীর ইতিহাস, উন্নয়নমূলক কার্যক্রম, আর্থ-সামাজিক উন্নয়ন ও মানব সেবামূলক কর্মকান্ডসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ব্রিফ করেন জেলা দপ্তরের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা। এসময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায়, সদর উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুভাস চন্দ্র বর্মন। পরিদর্শনে আগত কর্মকর্তাগণ হচ্ছেন নাটোর ভাতুরিয়া উপজেলার হটিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ ড. ভবসিন্ধু রায়, ঝিনাইদহ এটিআই প্রশিক্ষক সাবাব ফারহান, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার সজীব আল মারুফ, লালমনিরহাট কালিগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মাহমুদা মোতমাইন্না, টাঙ্গাইল গোপালপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মাজেদুল ইসলাম, বগুড়া সোনাতলা উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার আউলিয়া খাতুন, ফেনী দাদনভূঁয়া উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার ফিরোজ আহম্মেদ, বগুড়া সোনাতলা উপজেলার ভেটেরিনারি সার্জন ডাঃ শরমিন আক্তার ও চাদপুর ফরিদগঞ্জের উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু।