ছাদেকুল ইসলাম রুবেল://সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার-ভিডিপির সদস্যরা অতন্দ্র প্রহরীর ন্যায় নিরলস কাজ করে যাচ্ছে।
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি :
সমাজের তৃণমূল পর্যায়ে সামাজিক অবক্ষয় রোধে নানা সচেতনতামূলক সভা-সেমিনারসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার-ভিডিপির সদস্যরা অতন্দ্র প্রহরীর ন্যায় নিরলস কাজ করে যাচ্ছে।
সরকার আনসার-ভিডিপির উন্নয়নে ব্যাংক স্থাপনসহ নানামুখি উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখেছে। দেশে সার্বিক উন্নয়নে অন্যান্য বাহিনীর ন্যায় আনসার-ভিডিপি সদস্যদেরও গুরুত্ব অপরিসীম। গত বৃহস্পতিবার উপজেলা আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এ কথা বলেন।উপজেলা নির্বাহী তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে কিশোরগাড়ী ইউনিয়নের পলাশবাড়ী কারিগরি কলেজ হলরুমে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ডডেন্ট (ভারপ্রাপ্ত) এসএম আলাউদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আনসার মনিটরিং অফিসার ইসমাইল হোসেন, অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মন্ডল, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শওকত ওসমান, সিনিয়র কর্মকর্তা ড. আতফাব উদ্দিন, উপজেলা আনসার-ভিডিপি মহিলা প্রশিক্ষক ফেরদৌসী আকতার, স্বেচ্ছাসেবক প্রশিক্ষক এসএম সবুর, মহিলা প¬াটুন কমান্ডার জবা বেগম, ইউনিয়ন দলনেতা বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান ও দলনেত্রী জহুরা বেগম প্রমুখ। সমগ্র সমাবেশটি পরিচালনা করেন উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ময়নুল হক। উলে¬খ্য উপজেলার ৯টি ইউনিয়ন থেকে ২০০ জন আনসার-ভিডিপি সদস্য সমাবেশে অংশগ্রহণ করেন। শেষে স¤প্রতি অনুষ্ঠিত উপজেলার ৫৮টি পূজামন্ডপে দায়িত্ব পালনকারী ৩৮৪ জনের মধ্যে পিসি-এপিসি ১ হাজার ৭৫০ ও আনসার-ভিডিপি সদস্যদের ১ হাজার ৬শ টাকা করে ভাতা প্রদানসহ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
