Ansar & VDP
স্বাগতম !
সাধারণ আনসার প্রশিক্ষণার্থি হিসেবে আবেদন করার পূর্বে নীচের নিয়মাবলী আগে পড়ুনঃ
১। সর্বপ্রথম "আবেদন করুন" বাটন এ ক্লিক করুন।
২। প্রশিক্ষণার্থি হিসেবে আবেদনের শর্তাবলী পড়ুন এবং টিক্ চিহ্ন দিন।
৩। টিক চিহ্ন দিতেই আপনার মোবাইল নম্বরটি প্রদান এর ঘর আসবে এবং সেখানে আপনার মোবাইল নম্বর দিন। একবার আবেদনের জন্য একটি মোবাইল নম্বর শুধু একবারই ব্যবহার করতে পারবেন। অবশ্য নিজের মোবাইল নম্বরটি দিন। একজন প্রার্থি একাধিকবার আবেদন করবেন না।
৪। মোবাইল নম্বর দেওয়ার পর আপনাকে আবেদনের জন্য নির্ধারিত ২০০ টাকা ফি পরিশোধ করতে হবে। আপনি যেভাবে ফি পরিশোধ করতে চান যেমন "বিকাশ" অথবা "অন্যান্য(ডেবিট/ক্রেডিট কার্ড)" সেই বাটন এ ক্লিক করুন এবং ফি পরিশোধ করুন। বিকাশ এ পেমেন্ট এর ট্রান্সাকশন আইডি(Transaction ID) টি সঠিক ভাবে টাইপ করে প্রদান করুন।
৫। পেমেন্ট টি সফল হবার কিছু সময় এর মধ্যে আপনার দেওয়া মোবাইল নম্বরে আপনার আপ্লিক্যান্ট আইডি (applicant ID)এবং পাসওয়ার্ড (Password) একটি SMS এর মাধ্যমে পাঠানো হবে | login page এ আপনি select circular field থেকে "২য় ধাপ সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ" সিলেক্ট করুন। তারপর ইউজার আইডি(applicant ID) এবং পাসওয়ার্ড(password) ব্যবহার করে লগইন করুন এবং আবেদন পত্রটি সঠিক ভাবে পূরণ করুন।