সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইসালামে মায়ের মর্যাদা♥♥মা♥♥ মা হলো তোমার জীবনের আলো ঁ্

আসেন আলোচনায় আসি, তুমি কেমন ছেলে তোমার মাকে তুমি গালিদেও, স্ত্রীকে পেয়ে মায়ের প্রতি অসৎআচরন কর। তুমি কী
জানো ইসলামে
 মাতা-পিতাকে সর্বোচ্চ অধিকার ও সম্মান দিয়েছে। ইসলামের বিধানমতে, আল্লাহ তাআলার পরেই মাতা-পিতার স্থান। এ প্রসঙ্গে মহাগ্রন্থ আল কোরআনে বলা হয়েছে, ‘তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন, তিনি ব্যতীত অন্য কারও ইবাদত না করতে এবং মাতা-পিতার সঙ্গে সদ্ব্যবহার করতে। তাঁদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাঁদের উফ্ (বিরক্তিও অবজ্ঞামূলক কথা) বলবে না এবং তাঁদের ধমক দেবে না; তাঁদের সঙ্গে সম্মানসূচক কথা বলবে। মমতাবশে তাঁদের প্রতি নম্রতার ডানা প্রসারিত করো এবং বলো, “হে আমার প্রতিপালক! তাঁদের প্রতি দয়া করো, যেভাবে শৈশবে তাঁরা আমাকে প্রতিপালন করেছেন।”’ (সুরা-১৭ ইসরা-বনি ইসরাইল, আয়াত: ২৩-২৪)।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্যত্র ঘোষণা করেন, ‘আমি তো মানুষকে তার পিতা-মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। জননী সন্তানকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেন এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে; সুতরাং আমার (আল্লাহর) প্রতি এবং তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও। প্রত্যাবর্তন তো আমারই কাছে।’ (সুরা-৩১ লুকমান, আয়াত: ১৪)। ‘আর আমি (আল্লাহ) মানবজাতিকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতা-মাতার সঙ্গে সুন্দর আচরণ করে; তার মা তাকে অতিকষ্টে গর্ভে ধারণ করেছেন ও অতিকষ্টে প্রসব করেছেন এবং লালন-পালন করেছেন।’ (সুরা-৪৬ আহকাফ, আয়াত: ১৫)। আরও বলা হয়েছে, ‘আর তোমরা আল্লাহর ইবাদত করো, তাঁর সঙ্গে কাউকে শরিক কোরো না এবং পিতা-মাতার সঙ্গে সুন্দর আচরণ করো।’ (সুরা-৪ নিসা, আয়াত: ৩৬)।
উল্লিখিত আয়াতগুলোতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, আল্লাহর পরেই মা-বাবার অধিকার। সেই অধিকার কীভাবে আদায় করতে হবে, সেটাও বলা হয়েছে। পিতা-মাতার অধিকার সম্পর্কে হাদিসে বহু জায়গায় বর্ণনা এসেছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসুল (সা.)-এর কাছে এসে জিজ্ঞাসা করল, ‘হে আল্লাহর রাসুল! কে আমার উত্তম আচরণ পাওয়ার বেশি হকদার?’ তিনি বললেন ‘তোমার মা’; সে বলল, ‘তারপর কে?’ তিনি বললেন, ‘তোমার মা’; সে আবারও বলল, ‘তারপর কে?’ তিনি বললেন, ‘তোমার মা’। সে পুনরায় বলল, ‘এরপর কে?’ তিনি বললেন, ‘তোমার পিতা’। (বুখারি শরিফ ও মুসলিম শরিফ)। প্রিয় নবী (সা.) আরও এরশাদ করেন, ‘জান্নাত মায়ের পদতলে’। (মুসলিম)
মাতা-পিতার খেদমত না করার কারণে যারা জান্নাত থেকে বঞ্চিত হলো, রাসুল (সা.) তাদের অভিসম্পাত দিয়েছেন। হাদিস শরিফে এসেছে—একদা জুমার দিনে রাসুল (সা.) মিম্বারের প্রথম ধাপে পা রাখলেন এবং বললেন, আমিন! অতঃপর দ্বিতীয় ধাপে পা রাখলেন এবং বললেন, আমিন! তার পর তৃতীয় ধাপে পা রাখলেন এবং বললেন, আমিন! এরপর খুতবাহ দিলেন ও নামাজ আদায় করলেন। নামাজ শেষে সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ‘ইয়া রাসুলুল্লাহ (সা.), আজ যা দেখলাম তা এর আগে কখনো দেখিনি (আপনি একেক ধাপে পা রেখে আমিন! আমিন!! আমিন!! বললেন); এটা কি কোনো নতুন নিয়ম নাকি?’

নবী করিম (সা.) বললেন: না, এটা নতুন কোনো নিয়ম নয়; বরং আমি মিম্বারে ওঠার সময় হজরত জিবরাইল (আ.) এলেন, আমি যখন মিম্বারের প্রথম ধাপে পা রাখি, তখন হজরত জিবরাইল (আ.) বললেন, ‘আল্লাহ তাআলা বলেছেন, যারা পিতা-মাতা উভয়কে বা একজনকে বার্ধক্য অবস্থায় পেয়েও তাঁদের খেদমতের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারল না, তারা ধ্বংস হোক।’ তখন আমি {রাসুল (সা.)} সম্মতি জানিয়ে বললাম, আমিন! (তা-ই হোক)। আমি যখন মিম্বারের দ্বিতীয় ধাপে পা রাখি, তখন তিনি বললেন, ‘আল্লাহ তাআলা বলেছেন, যারা রমজান পেল কিন্তু ইবাদতের মাধ্যমে তাদের গুনাহ মাফ করাতে পারল না, তারা ধ্বংস হোক।’ তখন আমি সম্মতি জানিয়ে বললাম, আমিন! আমি যখন মিম্বারের তৃতীয় ধাপে পা রাখি, তখন তিনি বললেন, ‘আল্লাহ তাআলা বলেছেন, যারা আপনার পবিত্র নাম মোবারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনল, কিন্তু দরুদ (নবীজির প্রতি শুভকামনা) শরিফ পাঠ করল না, তারা ধ্বংস হোক।’ তখন আমি সম্মতি জানিয়ে বললাম, আমিন!
নবজাতক হজরত ঈসা (আ.)-এর মুখে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ভাষা ফুটিয়ে দিলেন; তখন তিনি বলেছিলেন, ‘নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আমাকে কিতাব (আসমানি গ্রন্থ ইঞ্জিল) দেওয়া হয়েছে এবং তিনি (আল্লাহ) আমাকে নবী করেছেন। আর আমাকে বরকতময় করা হয়েছে আমি যেখানেই থাকব; আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সালাত ও জাকাত বিষয়ে, যত দিন আমি জীবিত থাকব।’ হজরত ঈসা (আ.) আরও বলেন, ‘আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি যেন আমার মায়ের প্রতি সদ্ব্যবহার করি (অনুগত ও বাধ্য থাকি); আমাকে করা হয়নি উদ্ধত অবাধ্য ও দুর্ভাগা হতভাগ্য।’ (সুরা-১৯ মারিয়াম, আয়াত: ৩০-৩২)।
বনি ইসরাইলের নবী হজরত মুসা (আ.)-এর প্রতিও এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা বলেন: ‘আর আমি বনি ইসরাইল থেকে এই অঙ্গীকার নিয়েছি যে তোমরা আল্লাহ ছাড়া কারও ইবাদত করবে না, পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করবে।’ (সুরা-২ বাকারা, আয়াত: ৮৩)।
পিতা-মাতা সন্তানের সম্পদের অধিকারী ও উত্তরাধিকারী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন: ‘আর পিতা-মাতা উভয়ের প্রত্যেকের জন্য (সন্তানের) সম্পদের এক–ষষ্ঠাংশ যদি তার সন্তান থাকে; আর যদি সন্তান না থাকে, তবে পিতা-মাতাই ওয়ারিশ বা উত্তরাধিকারী হবেন, এমতাবস্থায় তার মায়ের জন্য এক-তৃতীয়াংশ।’ (সুরা-৪ নিসা, আয়াত: ১১)।
রাসুল (সা.)-এর জমানায় বিখ্যাত এক আশেকে রাসুলের ঘটনা আমরা জানি। যিনি প্রিয় নবীজি (সা.)-কে দেখেননি। সেই আশেকে রাসুলের নাম হজরত ওয়াইস আল করনি (রা.)। প্রিয় নবীজি (সা.)-এর জমানায় থেকেও তিনি সাহাবি হতে পারেননি মায়ের সেবা করার কারণে। তবে এতে করে তাঁর মর্যাদা কমেনি; বরং তিনি সম্মানিত হয়েছেন। একবার ওয়াইস করনি (রা.) প্রিয় নবীজির কাছে এই মর্মে খবর পাঠালেন, ‘ইয়া রাসুলুল্লাহ (সা.), আপনার সঙ্গে আমার দেখা করতে মন চায়; কিন্তু আমার মা অসুস্থ। এখন আমি কী করতে পারি?’ নবীজি (সা.) উত্তর পাঠালেন, ‘আমার কাছে আসতে হবে না। আমার সাক্ষাতের চেয়ে তোমার মায়ের খেদমত করা বেশি জরুরি ও বেশি ফজিলতের কাজ।’ শুধু তা-ই নয়, নবীজি (সা.) তাঁর গায়ের একটি জুব্বা তার জন্য রেখে যান এবং বলেন, ‘মায়ের খেদমতের কারণে সে আমার কাছে আসতে পারেনি; আমার ইন্তেকালের পর আমার এ জুব্বাটি তাকে উপহার দেবে।’ নবীজি (সা.) জুব্বাটি রেখে যান হজরত ওমর (রা.)-এর কাছে এবং তিনি বলেন, ‘হে ওমর! ওয়াইস আল করনির কাছ থেকে তুমি দোয়া নিয়ো।’ সুবহানাল্লাহ! আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের ওয়াইস করনির মতো মায়ের সেবা ও খেদমত করার মাধ্যমে আল্লাহ ও তাঁর রাসুলের সন্তুষ্টি অর্জনের তৌফিক দিন। আমিন!
মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী: যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম।

জনপ্রিয়

আধুনিকরন করাহচ্ছে বাংলাদেশ আনসার বাহিনীকে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আনসার বাহিনীর সুযোগ-সুবিধা আরো বৃদ্ধিসহ সময়োপযোগী আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা সম্ভব এবং এ বিষয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে। মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য বেগম পিনু খানের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান সদস্য সংখ্যা ৬০ লাখ ৫৪ হাজার ৭০৩ জন। যার মধ্যে ব্যাটালিয়ন আনসার (স্থায়ী ও অস্থায়ী) সদস্য ১৬ হাজার ১৯৪ জন (পুরুষ ও মহিলা), স্বেচ্ছাসেবী সাধারণ আনসার সদস্য ২ লাখ ৩৩ হাজার ৩০১ জন (পুরুষ ও মহিলা), স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্য ৫৮ লাখ ১ হাজার ১০৪ জন (পুরুষ ও মহিলা) এবং স্থায়ী কর্মকর্তা-কর্মচারী ৪ হাজার ১০৪ জন। তিনি বলেন, এ বাহিনীর ১৪ জন কর্মকর্তাকে সম্প্রতি তুরস্কের জেন্ডারমারী ফোর্সের মাধ্যমে আধুনিক প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং ভবিষ্যতে আরো কর্মকর্তাকে অনুরূপ প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি আনসার বাহিনীর অস্থায়ী ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার, হিল আনসার, হিল ভিডিপি ও ...

বাংলাদেশ আনসার বাহিনীই একমাত্র সেরা বাহিনী,কেন সেরা বাহিনী এক নজরে দেখে নিন।

আনসার ও গ্রামরক্ষী বাহিনী গ্রামাঞ্চলে নিরাপত্তা ও শান্তি রক্ষায় সহায়তা দান এবং দেশের আর্থসামাজিক পুনর্গঠনের উদ্দেশ্যে গঠিত সরকার স্বীকৃত একটি স্বেচ্ছাসেবক বাহিনী। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর নতুন রাষ্ট্র ভারত ও পাকিস্তানের বিপুলসংখ্যক জনগোষ্ঠীর দেশাস্তরণের ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এমতাবস্থায় পূর্ববঙ্গ সরকার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে একটি স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে। তদনুসারে পূর্ববঙ্গ আইনসভায় আনসার আইন ১৯৪৮ পাস হয়। এর পরই আনসার বিধিমালা (১৯৪৮) নামে প্রয়োজনীয় বিধি জারি করা হয়। প্রতিষ্ঠার পর থেকে ১৯৭২ সাল পর্যন্ত আনসারদের এ সংগঠনটি জাতীয় সার্ভিস বোর্ডের নিয়ন্ত্রণে ছিল। ১৯৭৩ সালে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আসে। ১৯৮০ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার) নামে একটি পৃথক ক্যাডার গঠন করা হয়। ১৯৪৮ সাল থেকে আনসাররা আইন-শৃঙ্খলা রক্ষাসহ স্থানীয় অবকাঠোমো নির্মাণে সম্পদ সংগ্রহের কাজেও সহায়তা করছে। পাকিস্তান আমলের প্রথমদিকে থানা ও পুলিশের সংখ্যা সীমিত হওয়ায় দেশের প্রত্যন্ত অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখ...

বর্তমান মহাপরিচালক মহোদয়ের জীবন বৃত্তান্ত

স্টাফঃ    এ,কে,আজাদ ★★★★ ♥মহাপরিচালক♥♥♥ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আমাদে সাথে থাকতে পেজটিতে লাইক দিন-  https://facebook.com/bdansarbahini/ মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী  ★★মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, এনডিসি, পিএসসি, জি ০৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে যোগদান করেন। মেজর জেনারেল কায়কোবাদ ২৯ ডিসেম্বর ২০১৩ তারিখে মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের পূর্বে তিনি মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজে এসডিএস (সেনাবাহিনী) পদে দায়িত্বরত ছিলেন। মেজর জেনারেল কায়কোবাদ ১৯৬৪ সালের ০১ আগস্ট তারিখে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা কলেজে অধ্যয়ন শেষে তিনি ১১তম বিএমএ লং কোর্সে অংশগ্রহণ করেন এবং ১৯৮৪ সালের ২১ ডিসেম্বর তারিখে কমিশন প্রাপ্ত হন। মেজর জেনারেল কায়কোবাদ এসএসসিতে ঢাকা বোর্ডে ৫ম স্থান এবং এইচএসসিতেও একই বোর্ড থেকে ১১তম স্থান অধিকার করেন। কমিশন লাভের পর বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরের ০২ ফিল্ড রেজিম...

বাংলাদেশ ব্যাটালিয়ন আনসারে অনলাইনে আবেদন করুন, দেশ ও জননীরাপত্তায় যোগদান করুন

এ,কে,আজাদ,,, বাংলাদেশ আনসার ও ভিডিপি বাংলাদেশ আনসার তথ্য সেবা কেন্দ্র।  ব্যাটালিয়ন আনসার নিয়োগের অনলাইনে আবেদন ব্যাটালিয়ন আনসারে যোগ দিন, দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন আবেদনের আগে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ুন নিয়োগ   বিজ্ঞপ্তি ১।       বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুশৃঙ্খল, দৰ ও কর্মঠ  ‘ব্যাটালিয়ন   আনসার’  সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ এবং সমতল এলাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বিধানসহ অন্যান্য বাহিনীর সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে। ২।       বাহিনীর ১০০০টি অস্থায়ী ব্যাটালিয়ন আনসারের শূন্য পদ (শুধুমাত্র পুরুষ) পূরণের লক্ষে আগ্রহী বাংলাদেশী পুরুষ প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। নিম্নছকে বর্ণিত জেলাসমূহের পাশে উল্লেখিত শূন্য কোটায় বাছাই ও অংগীভূত করা হবে। উল্লেখ্য, নিয়োগকৃত ব্যাটালিয়ন আনসার সদস্যদেরকে ০৬ (ছয়) বছ...

সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণার্থী হিসেবে যোগ দিন,দেশ সেবা ও জন নিরাপত্তা অংশ নিন

  এ,কে,আজাদ  ♥♥♥ বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী বেকার মুক্ত দেশ গোড়ার শপথ নিয়েছেন। তাই পরিবর্তনে চাই অংগীকারবদ্ধ বাংলাদেশ  আনসার ও ভিডিপি বাহিনী দেশে কোন বেকার থাকবেনা। প্রতিটি ঘরে ঘরে আনসার ও ভিডিপির বাহিনীর সদস্য থাকবে। তাই সাথে থাকুন _ বাংলাদেশ আনসার তথ্য সেবা কেন্দ্র।  Ansar VDP Job Circular 2018 has been published by the authority. Maximum, people want to like to work in government sector. This job circular has been created a huge chance unemployed people who are interested in Govt. Job in Bangladesh. It’s an attractive job circular in 2018. To get Ansar VDP Job Circular related all information,you can visit my website that is  shadhinbangla26.blogspot.com Bangladesh Ansar VDP think that young and energetic people is the key to success in this sector. This department help’s us to solve social government. Maximum people want to join in government sector,Because government service can ensure better life. This Ansar VDP Job Circular 2018 has been...

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহন

মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, এসজিপি, এএফ মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি গত ২৪ মে ২০১৭ তারিখেবাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। মেজর জেনারেল পাশা ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারী তারিখে মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের পূর্বে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর, সেনানিবাসে দায়িত্বরত ছিলেন। মেজর জেনারেল পাশা ১৯৬৭ সালের ২০ নভেম্বর তারিখে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। ফৌজদারহাট ক্যাডেট কলেজে অধ্যয়ন শেষে তিনি ১৬তম বিএমএ লং কোর্সে অংশগ্রহণ করে ১৯৮৭ সালের ২৬ জুন কমিশনপ্রাপ্ত হন। কুমিল্লা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় স্থান লাভের স্বীকৃত স্বরূপ তাকে চ্যান্সেলরস এওয়ার্ডে ভূষিত করা হয় এবং বিএমএতে একাডেমিক বিষয়ে কোর্সে সর্বোত্তম ফলাফলের জন্য তিনি ওসমানী স্বর্ণপদক লাভ করেন। কমিশনের পর বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরের ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতে তিনি কর্মজীবন শুরু করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই...

বাংলাদেশ আনসার বাহিনীতে যোগদিন দেশ সেবায় এগিয়ে আসুন।

        দুর্নীতি মুক্ত এ বাহিনী এ,কে,আজাদ বাংলাদেশ  আনসার ভিডিপি নিয়োগ ২০১৮-ansar vdp circular 2018 প্রকাশিত হয়েছে। সংবিধানের ১৫২ অনুচ্ছেদের বিধান অনুযায়ী আনসার বাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী।মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন হলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ ২০১৮  বা Bangladesh Ansar and Village Defence Party এর সদর দপ্তর,খিলগাঁও, ঢাকাতে অবস্থিত। ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি আনসার ভিডিপি বাহিনী প্রতিষ্ঠা লাভ করে। সকল সরকারি বেসরকারি চাকরির খবর  পাবেন সবার আগে বার এই এক পেজে ।  সরকারি চাকরি প্রার্থীর জন্য চলমান বিশেষ সব নিয়োগ বিজ্ঞপ্তি  বা চাকরির খবর যা  এর  সরকারি জব সার্কুলার   ইঞ্জিনিয়ারিং  জব ক্যাটাগরি তো আছেই ।  চাকরি পেতে দেরি না করে আজই এপ্লিকেশন করুন।  আনসার ভিডিপি নিয়োগ ২০১৮ – ansar vdp circular 2018  নিচে দেখুনঃ- আনসার ভিডিপি নিয়োগ ২০১৮-ansar vdp circular ...

বাংলাদেশ আনসার বাহিনীর অঙিভুক্ত সদস্যদের জন্য সুখবর

>>>>>>  🎆Å ২০১৪ সালে যে সকল পিসি, এপিসি এবং আনসার অ-অংগীভূত হয়েছিল তারা জেলায় প্রেরিত প্যানেল ডকুমেন্ট অনু সারে অংগীভূত হয়েছিল। সে সময় মোবাইল ফোনে অফার যাওয়া শুরু হয়নি। ২০১৪ সালে অংগীভূত পিসি, এপিসি ও আনসারগণ ২০১৭ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে নিয়মিতভাবে দেশের বিভিন্ন গার্ড হতে মেয়াদান্তে অ-অঙ্গীভূত হয়ে প্যানেলে এসেছে এবং আসছে। কিন্তু লক্ষণীয়ভাবে দেখা যাচ্ছে যে, প্যানেলে আসা এবং সদ্য অফার পাওয়া এ সময়ের অনেক পিসি, এপিসি এবং আনসারের মোবাইল নম্বরটি সঠিক নেই। পরীক্ষামূলকভাবে ফোন করে দেখা যাচ্ছে অনেকের মোবাইল নম্বরই সঠিক নয়। ফোন নম্বরটি অন্যের অথবা অচল। যে কারণে অফার যাওয়া সত্বেও তারা বুঝতে পারছে না যে তার আইডিতে অফার যাচ্ছে কিনা। ইতিমধ্যে বেশ কিছু আইডি 'তিনবার অফার প্রত্যাখ্যান' জনিত কারণে ব্লকড হয়ে গেছে এবং প্রতিদিনই হচ্ছে। তারা কিন্তু সবাই চাকুরী প্রত্যাশী । তাই এ রকম সবার জন্য পরামর্শ হচ্ছে নিজের মোবাইল নম্বরটা সিস্টেমে ঠিক আছে কিনা তা পরীক্ষা করে নেওয়া। কি ভাবে পরীক্ষা করবেঃ ক. যে নম্বরটি একখ ব্যবহার হচ্ছে সে নম্বর থেকে Message option এ গিয়ে S লিখ...

সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের চুড়ান্ত ফলাফল(২য় ধাপ) ২০১৮-২০১৯

🔝এ,কে,আজাদ  ৷ https://facebook.com/bdansarbahini/ মহাপরিচালক  সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের চুড়ান্ত ফলাফল (২য় ধাপ) ২০১৮-২০১৯ অভিনন্দন ! সাধারণ আনসার প্রশিক্ষণার্থি হিসেবে যারা চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন  তাদের প্রশিক্ষণ কোর্স পরিচালিত হবে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমীতে  ০৭ অক্টোবর  ২০১৮খ্রি. তারিখ থেকে। ০৭ অক্টোবর ২০১৮খ্রি:  তারিখের মধ্যেই একাডেমীতে উপস্থিত হতে হবে। বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমী গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শফিপুরের মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। একাডেমীতে আসার সময় অনলাইনে আবেদনকালে প্রাপ্ত প্রবেশ পত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা সনদ, নাগরিকত্ব সনদ, ভিডিপি সনদ(যাদের আছে) ইত্যাদি কাগজপত্রের মূলকপি সঙ্গে নিয়ে আসবেন।  বিভাগ ও জেলার নাম চুড়ান্তভাবে নির্বাচিতদের ফলাফল মন্তব্য ক্রমিক জেলা ফলাফল দেখতে ‘নির্বাচিত’র উপর ক্লিক করুণ রাজশাহী রেঞ্জ ১ রাজশাহী নির্বাচিত ২ চাপাই নবাবগঞ্জ নির্বাচিত ৩ নাটোর নির্বাচিত ৪ বগুড়া নির্বাচিত ৫ পাবনা নির্বাচিত ৬ সিরাজগঞ্জ ন...

বাংলাদেশ আনসার বাহিনীর চাকরী ৬বছরই স্থায়ী করা হবে।

আগামীতে ছয় বছরেই আনসার সদস্যদের চাকুরি স্থায়ী করা হবে। বর্তমানে ৯ বছরে চাকরি স্থায়ী করার বিধান রয়েছে। ওই বিধান পরিবর্তন করতে আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ব্যাটালিয়ন আনসার (সংশোধন) আইন-২০১৭ নামের একটি বিল উত্থাপন করা হয়েছে। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে এসংক্রান্ত বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। গত ৯ জানুয়ারী মন্ত্রীসভার বৈঠকে বিলটি নীতিগত অনুমোদন দেওয়া হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, আনসার ও ভিডিপি সংগঠনে মোট পদের সংখ্যা ১৫ হাজার ৭৬৪টি। বিদ্যমান আইনের ৬ (ক) ধারার বিধান বলে ১৪ হাজার ৫৩২টি পদ পুরণ করা সম্ভব হয়েছে। এখনো এক হাজার ২৩২টি পদ শূন্য রয়েছে। আরো বলা হয়, আইনের ৬ (ক) ধারায় ৯ বছরে চাকরি স্থায়ী করার কথা বলা হয়েছে। কিন্তু অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দুই বছরে চাকরি স্থায়ী করার বিধান রয়েছে। এই অবস্থায় শুন্য পদ পুরণে ৬ বছরে আনসার সদস্যদের চা...